কুড়িগ্রামের পৌর এলাকায় নেশার টাকা না পেয়ে বাবা, মা ও ভাইকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে শরীফ হোসেন (২৭) নামের এক মাদকাসক্ত যুবক। এঘটনায় অভিযুক্ত ঐ যুবককে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
আটককৃত যুবক পৌরসভা এলাকার ভেলাকোপা ব্যাপারী পাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৮ জুন) দুপুরে মাদকাসক্ত শরীফ হোসেন তার মায়ের কাছে নেশার জন্য টাকা চান। তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে শরীফ তার মা ও ভাইকে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে তার বাবা মোফাজ্জল হোসেন এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি মারধর করেন। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এবিষয়ে সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, অভিযোগ পাওয়ার পর পরই আমরা আসামীকে গ্রেফতার করি এবং মামলা দিয়ে জেল হাজতে পাঠাই।
সুজন মোহন্ত/বার্তা বাজার/এফএইচপি