জঙ্গিরা আত্মসমর্পণ করলে পুনর্বাসন করবে র‍্যাব

ব্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার জঙ্গি গ্রেফতার করা হয়েছে। র‍্যাবের কাছে ১৬ জন জঙ্গি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। তাদেরকে ডি-রেডিক্যালাইজেশনের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। ভবিষ্যতেও জঙ্গিরা আত্মসমর্পণ করতে চাইলে তাদেরকেও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে র‍্যাব সদর দফতরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‍্যাবের ডিজি বলেন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত আড়াই হাজার এবং শুধুমাত্র হলি আর্টিজান হামলার পরে দেড় হাজার জঙ্গি গ্রেফতার করেছে।

র‍্যাবের জঙ্গি বিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে থাকবে বলেও জানান তিনি।

বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর