খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।
মঙ্গলবার (২৯ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় মৃত ৩২ জনের মধ্যে যশোরে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বাগেরহাটে পাঁচজন, খুলনায় চারজন, কুষ্টিয়ায় চারজন, নড়াইলে তিনজন, মেহেরপুরে দুইজন, চুয়াডাঙ্গায় দুজন, মাগুরায় দুইজন, ঝিনাইদহে একজন এবং সাতক্ষীরায় একজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬৭ জনের। এ বিভাগে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড এটি। এ নিয়ে খুলনা বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪ হাজার ৯৯৮ জনে।
এ বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৪৩ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ৪৩৭ জন।
বার্তা বাজার/নব