‘তাপসের প্ররোচনায় আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন অভিযোগ করেছেন, বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় তার এবং পরিবারের অন্য সদস্যদের ৮টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (স্থগিত) করা হয়েছে।

মঙ্গলবার(২৯ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তার দাবি, মেয়র তাপসের প্ররোচনায় তিনি ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। সোমবার ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন, মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের ৮টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত।

সাঈদ খোকন বলেন,’দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপস তার ব্যর্থতা ঢাকতেই আমার বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক ও বিদ্বেষমূলক আচরণ করে আসছে। তাপসের প্ররোচণায় দুর্নিতী দমন কমিশনের এ ধরণের কার্মকাণ্ড তার বিরুদ্ধে সংগঠিত হয়েছে।’

ব্যবসায় মনযোগ দিলে, এই শহরের শীর্ষ ধনীদের তালিকায় তার পরিবার থাকতো দাবি করে সাঈদ খোকন বলেন, আওয়ামী লীগের পেছনে শ্রম দিতে গিয়ে কখনোই টাকার পিছনে ছুটতে পারেনি তার পরিবার।

সাঈদ খোকন আরও বলেন,’আমি যদি ব্যবসা বানিজ্য করতাম এই শহরের অন্যতম ধনী হতে পারতাম। ১৭৮৭ সালে তৎকালীন ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের একজন সম্পাদক হিসেবে আমার রাজনৈতিক জীবন শুরু। ৫২ বছরে পা রেখেছি। দীর্ঘ ৩৩ বছর রাজনীতি করছি এই শহরের মানুষের জন্য। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে চরম সঙ্কটে রাজপথ ছেড়ে যায়নি। হামলার শিকার হয়েছি, মামলা খেয়েছি, জেলা খেটেছি। আওয়ামী লীগের জন্য আমরা নেত্রীর জন্য রাজপথ ছেড়ে যাইনি।’

প্রয়াত মেয়র হানিফের স্ত্রীকে শেষ জীবনে আদালতের মাধ্যমে অপমানিত করা হয়েছে বলে অভিযোগও করেন তিনি। সাঈদ খোকন জানান,’আমার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মধ্য দিয়ে আমার বৃদ্ধ মাকে হয়রানি করা হয়েছে। এটা অত্যন্ত দু:খজনক। অত্যন্ত পরিতাপের বিষয়। সন্দেহের বসবর্তি হয়ে একজন সন্মানিত মানুষের সন্মান ক্ষুন্ন করা কোনভাবেই কাম্য হতে পারে না।’

সংবাদ সম্মেলনে জব্দ করা সব ব্যাংক অ্যাকাউন্ট সচল করার দাবি জানান বিভক্ত ঢাকা দক্ষিণ সিটির প্রথম মেয়র।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর