ভ্যাকসিন সংকট কেটে গেছে, জুলাই থেকে গণটিকা শুরু: প্রধানমন্ত্রী

করোনার ভ্যাকসিনের সংকট কেটে গেছে, জুলাই থেকে আবারও গণটিকা দান শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে জাতীয় সংসদে এ কথা বলেন প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিনের সংকট কেটে গেছে। জুলাইয়ে আরও ভ‌্যাকসিন আসবে। চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রসহ ভ্যাকসিন উৎপাদনকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। জুলাই থেকেই আবারও শুরু হবে গণটিকা দান।

তিনি বলেন, ভ্যাকসিন কিনতে যত টাকাই লাগুক না কেন আমরা সেই টাকা দেব। ১৪ হাজার কোটি টাকা প্রস্তুত রাখা হয়েছে। ভ্যাকসিন বাজারে আসার আগে থেকেই আমরা যোগাযোগ রেখেছি।

শেখ হাসিনা বলেন, সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করায় করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতি এগিয়ে চলেছে। মানুষের পাশে থেকে জীবন ও জীবিকা রক্ষায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিনেশনের মাধ্যমেই শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়ার চেষ্টা করছে সরকার।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর