রাজধানীতে দুপুরেই নেমে এলো সন্ধ্যা, তারপর ঝুমবৃষ্টি

কয়েকদিন বিরতি দিয়ে দেশে বৃষ্টিপাতের পরিমাণ ফের বাড়ছে। রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি কিছু সময় পর থেমে গেলেও এদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের আকাশ মেঘলা থাকবে। এছাড়া থেমে থেমে বৃষ্টির দেখাও মিলতে পারে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরেই হঠাৎ কালো মেঘে ঢেকে যায় ঢাকা। পুরো আকাশজুড়ে নেমে আসে সন্ধ্যার আঁধার। তারপরই শুরু হয় ঝুমবৃষ্টি।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরের বদলগাছীতে ৬৮ মি.মি.। আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর