কুষ্টিয়া মিরপুরের ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দি গ্রামে বিয়ের দাবিতে অনশন করে প্রেমিককে বিয়ে করলেন গৃহবধূ জোসনা খাতুন (৪০)। সোমবার ২৮ জুন রাত নয়টায় স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাশেম ও সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদের মধ্যস্থতায় বিপুল লোকের উপস্থিতিতে সাবেক স্বামীকে তালাক দিয়ে প্রেমিক আসাদুলের সাথে ৩ লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হয়। নতুন দম্পতি দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নফরকান্দি গ্রামের আমির বাগোজার মেয়ে জোসনার দশ বছর পূর্বে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের টাকিমারা গ্রামের রবজেল আলীর সাথে বিয়ে হয়। দুই সন্তানের জননী জোসনা বিগত ৫ বছর পুর্বে নফরকান্দি গ্রামের দীন আলী মালিথার ছেলে দুই সন্তানের জনক আসাদুল (৪৫) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
একপর্যায়ে সোমবার বিকেলে বিয়ের দাবিতে প্রেমিক আসাদুলের বাড়ির সামনে অনশন শুরু করে জোসনা। উৎসুক জনতার ভিড় বেড়ে গেলে স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিস বৈঠক বসে।
বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক জোসনা তার সাবেক স্বামীকে তালাক দিয়ে প্রেমিক আসাদুলকে হাজির করে রাতেই তিনলক্ষ টাকা দেনমোহরে করেন। এঘটনাটি এলাকায় ব্যাপক হাস্যরস ও কৌতুহলের সৃষ্টি করেছে।
টুটুল/বার্তা বাজার/এফএইচপি