রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
এর আগে গত রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকার আড়ং শো রুমের ঠিক বিপরীতের একটি ভবনের নিচতলা থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন এবং আহত ও দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক। তাদের মধ্যে ৩৯ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে, ১৭ জন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ২ জন হলি ফ্যামিলিতে ও ৩ জন আদ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বার্তা বাজার/নব