খুলনায় একদিনে আরও ১২ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টা পর্যন্ত খুলনার তিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে পাঁচজন, গাজী মেডিকেল হাসপাতালে চারজন ও খুলনা জেনারেল হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় বাগেরহাটের রামপালের লাবলী আক্তার (৪২), খুলনা সদরের মনি খন্দকার (৪০), বাগেরহাট সদরের ফারুখ আহমেদ (৭০) ও যশোরের কেশবপুরের মশিউর রহমান (৬৫) মারা গেছেন। এছাড়াও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। হাসপাতালটিতে আজ সকাল পর্যন্ত ১৮৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নগরীর খালিশপুরের চান মিয়া (৬৯), পাইকগাছার আব্দুল কালাম (৪৬) ও নগরীর হাজী মহসিন রোডের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক খোকা (৭৪) মারা যান।

তিনি আরও জানান, হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেন ১৩ জন।

গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, হাসপাতালের করোনা ইউনিটে যশোরের নওয়াপাড়ার পায়রা বাজারের আব্দুল হামিদ (৭০), গোপালগঞ্জের কাশিয়ানির ফুকরা এলাকার মরিয়াম বেগম (৭০), নড়াইল সদরের মাগুরা এলাকার আব্দুল বারী (৬৩) ও একই এলাকার তুলারামপুরের জিয়াউর রহমান (৩৮) মারা যান।

এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৯২ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর