আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী দুইদিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।
আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, এখন বর্ষাকাল, তাই যেকোনো সময় বৃষ্টিপাত হতে পারে। কোথায় কখন বৃষ্টি হতে পারে এটা সঠিক করে বলা মুশকিল। তবে আগামী দুদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বার্তা বাজার/নব