কোপা’র নকআউটে কে কার মুখোমুখি

আর্জেন্টিনা-বলিভিয়া ও উরুগুয়ে প্যারাগুয়ের ম্যাচের মধ্য দিয়ে শেষ হল কোপা আমেরিকার গ্রুপ পর্ব। গ্রুপ পর্বের ১০ দল থেকে বিদায় নিয়েছে বলিভিয়া এবং ভেনেজুয়েলা।

এবার বাকি ৮ দলের মধ্যে জমবে নকআউট পর্বের লড়াই। নকআউট মানেই এখন কোপার কোয়ার্টার ফাইনাল। আসন্ন খেলায় প্রতিপক্ষ হিসেবে কে কোন দলকে পেতে যাচ্ছে চলুন চোখ বুলিয়ে নেই একবার।

গ্রুপ এ এর চ্যাম্পিয়ন দল হিসেবে আর্জেন্টিনা কোয়ার্টারে পেয়েছে গ্রুপ বি এর এর শেষে থাকা ইকুয়েডরকে। আর গ্রুপ বি এর চ্যাম্পিয়ন ব্রাজিল পেয়েছে এ গ্রুপের চতুর্থ হওয়া দল চিলিকে। নকআউটে এবার আর্জেন্টিনা তুলনামূলক শোহোজ প্রতিপক্ষ পেলেও ব্রাজিল পেল তুলনামূলক শক্ত দল চিলিকে।

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষঃ

১. ২ জুলাই, রাত ৩টা- পেরু-প্যারাগুয়ে
২. ৩ জুলাই, ভোর ৬টা- ব্রাজিল-চিলি
৩. ৪ জুলাই, ভোর ৪টা- উরুগুয়ে-কলম্বিয়া
৪. ৪ জুলাই, সকাল ৭টা- আর্জেন্টিনা-ইকুয়েডর

বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর