হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা, ফাঁকা নেই আইসিইউ

রাজধানীর হাসপাতালগুলো বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনাভাইরাস ডেডিকেটেড অন্যতম ৪ হাসপাতালেই কোনও আইসিইউ ফাঁকা নেই।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০টি আইসিইউ বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০টি বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০টি বেডের সবক’টিতে রোগীতে ভর্তি।

এরমধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য ৩০০ টি শয্যা রয়েছে। তবে রোগী ভর্তি আছে ৩০৭ জন। হাসপাতালে ঢাকার বাইরে থেকে আসা রোগীর সংখ্যা বেশি।

এছাড়াও ডেডিকেটেড কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬টি আইসিইউ বেডের মধ্যে চারটি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে নয়টি আর ডিএনসিসি করোনা হাসপাতালের ২১২ আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ১২০টি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর