বিশ্বে করোনায় আক্রান্ত বেড়েছে, মৃত্যু কমেছে

বিশ্বে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৩৬ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ২৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৪৫ হাজার ৮৫ জনে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৫৫১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার বেড়েছে। এ নিয়ে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ২১ লাখ ৭৯ হাজার ৭৬১ জনে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

মহামারি এ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৩৯ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৯ হাজার ৫৯১ জন মারা

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৮ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৪০২ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ২০২ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০৭ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার এবং মারা গেছেন ৩ লাখ ৯৭ হাজার ৬৬৮ জন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর