মেসি ম্যাজিকে বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা। আকাশি-নীলরা ম্যাচ জিতল ৪-১ গোলে। ফলে আলবিসেলেস্তেরা শেষমেশ গ্রুপসেরা হয়েই উঠে গেছে শেষ আটে। আলবেসিলেস্তাদের হয়ে রেকর্ড ১৪৮তম ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি।
বলিভিয়ার বিপক্ষে বরাবরই আগ্রাসী আর্জেন্টিনা। এদিন ৬ মিনিটেই নিজের জাদু দেখান খুদে জাদুকর। মেসির অ্যাসিস্টে প্রথম গোল করেন আলেসান্দ্রো গোমেজ। গোল খেলেও নিজেদের খেলায় খুব একটা পরিবর্তন আনতে পারেনি বলিভিয়ানরা।
উল্টো ৩৩ মিনিটে ডি-বক্সে ফাউল করে পেনাল্টি উপহার দেয় আর্জেন্টিনাকে। স্কোরশিটে নাম লেখান লিওনেল মেসি। নিজের শততম ম্যাচে গোল করতে না পারলেও বন্ধুকে দিয়ে ঠিকই গোল করিয়েছেন অ্যাগুয়েরো।
৪২ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন এলএম টেন। পরে ৬০ মিনিটে বলিভিয়ানরা এক গোল ফেরত দিলেও তিন মিনিট পরই আবারও এক গোল পায় আর্জেন্টিনা। এবার স্কোর করেন লওতারো মার্টিনেজ।
বার্তাবাজার/পি