জরুরী বিভাগে শিশুর আর্তনাদ,ক্ষুব্ধ কাদের মির্জা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে একাধিকবার পরিদর্শনে গিয়ে দায়ীত্বশীল ডাক্তারকে না পেয়ে নির্দিষ্ট সময়ে উপস্থিত না হওয়ার অভিযোগ তুলেছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
সোমবার (২৮ জুন) সকাল ৯ টা ৪০ মিনিটের সময় কাদের মির্জা হাসপাতাল পরিদর্শনে গিয়ে দায়িত্বরত কোনো ডাক্তারকে না পেয়ে অভিযোগ করে বলেন, হাসপাতালের বহিঃবিভাগে ৯টায় ডাক্তার চিকিৎসা সেবা প্রদানের নিয়ম থাকলেও ৯.৪০ মিনিটেও কোন কর্তব্যরত চিকিৎসক পাওয়া যায়নি। ইতিপূর্বেও আমি আরো কয়েকদিন পরিদর্শনে এসে নির্দিষ্ট সময়ের পরেও কোনো ডাক্তার পাইনি।
কাদের মির্জা আরো বলেন, অসহায় রোগীরা হাসপাতালে আর্তনাদ করছে অথচ একটা নার্স পর্যন্ত নেই। জরুরী বিভাগে পর্যন্ত কর্তব্যরত কোন ডাক্তার পাওয়া যায়নি। সেখানে মুমূর্ষ অবস্থায় একটি শিশু মৃত্যুপথযাত্রী প্রায় সেখানেও একটি নার্স পর্যন্ত খুজে পাইনি। দেশের এই দূরাবস্থা ও করোনা মহামারীতে যেখানে দেশের অনেক ডাক্তাররা রুগিদের সেবাদিতে জিবন বিলীন করে দিচ্ছেন সেখানে আমাদের স্বাস্থ্যকমপ্লেক্সের ডাক্তারদের এমন দায়িত্বহীনতা কখনো কাম্য নয় বলে মনে করেন আবদুল কাদের মির্জা।
এসময় উপস্থিত ভুক্তভোগী রোগীরা অভিযোগ করে বলেন, প্রায় সময় ১১ টার আগে কোন চিকিৎসককে হাসপাতালে পাওয়া যায়না। ডাক্তাররা হাসপাতালে আসলেও নির্দিষ্ট আসনে না বসে বাহিরে বাহিরে ঘোরাফেরা করেন। অনেক সময় নির্দিষ্ট আসনে বসা থাকলেও ব্যস্ততা দেখিয়ে রোগিদের হয়রানি করেন।
বার্তা বাজার/টি