ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তার মন্তব্য জানতে চাইলে তার জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন জানান, আদালতের আদেশের কপি হাতে না পাওয়া পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলবেন না তিনি।
সোমবার ২৮ জুন) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ তার পরিবারের অন্য সদস্যদের ব্যাংক হিসাব ফ্রিজ (জব্দ) করার আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন।
এরপর গণমাধ্যম সাঈদ খোকনের প্রতিক্রিয়া জানতে চাইলে তার জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমে এই বিবৃতি পাঠান।
বার্তাবাজার/ই.এইচ.এম