ভূমধ্যসাগর থেকে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিসহ ১৭৮ জন উদ্ধার, মৃত ২

ভূমধ্যসাগর থেকে বাসমান অবস্থায় ১৭৮জন বাংলাদেশিসহ ইরিত্রিয়া, মিসর, মালি ও আইভরি কোস্টের নাগরিক উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। রোববার তাদেরকে তিউনিসিয়া উপকূল থেকে উদ্ধার করা হয়। অবৈধভাবে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল নৌকাটি।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ যেকরি জানান,অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় লিবিয়া থেকে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাচ্ছিল। এসময় তাদের নৌকা ভেঙে যায় এবং সেটি ডুবে যেতে থাকে। পরে সংকেত পেয়ে তিউনিসিয়া নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

এরপর এসব অভিবাসনপ্রত্যাশীকে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় বেন গুয়েরদেন বন্দরে পৌঁছাতে সাহায্য করে দেশটির নৌবাহিনী। পরে তাদের আইওএম এবং রেড ক্রিসেন্টের হাতে তুলে দেয়া হয়।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর