বান্দরবান লামা উপজেলার অন্যতম অনলাইন সামাজিক প্ল্যাটফর্ম “আলোকিত লামা” গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২৮ জুন’২১) রাত ৮টার দিকে সোনালী লাইফ ইনসিওরেন্স লামা মেট্রো শাখার অফিস কক্ষে সীমিত পরিসরে ভার্চুয়াল লাইভের মাধ্যমে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক লামা প্রতিনিধি মো. কামাল উদ্দিন, লামা প্রেসক্লাব সেক্রেটারি মো. কামরুজ্জামান, লামা সাংবাদিক ফোরামের সভাপতি মো. ইউসুফ মজুমদার, সাংগঠনিক ও এডমিন মো. আবুল হাশেম, এডমিন মো. নূর করীম, মো. জুয়েল বিন মুস্তফিজ ও আকতার। ভার্চুয়াল লাইভের সঞ্চালনায় ছিলেন আলোকিত লামা গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মো. মিজানুর রহমান।
এদিকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কার্যক্রম হাতে নিলেও সম্প্রতি করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এডমিন কর্তৃপক্ষ। তবে সীমিত পরিসরে সাস্থ্যবিধি মেনে এডমিন, মেম্বার ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে লাইভে সংযুক্ত হয়। ভার্চুয়াল লাইভে আলোচনা শেষে উপস্থিত সকলে কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
প্রতিষ্ঠা এডমিন মো. মিজানুর রহমান বলেন গ্রুপটি বিগত ১’বছর যাবত জেলা উপজেলা পর্যায়ে বিশেষ করে ৭টি ইউপি মানুষের বিভিন্ন সমস্যা সমাধান এবং তথ্যসেবা দিয়ে আসছে। সমাজ যখন আত্ম-কেন্দ্রীকতায় ব্যাস্ত, জীবন যেখানে স্বার্থের পিছু অবিরাম ছুটে চলছে, চারিপাশে যখন অনিয়ম আর বিশৃঙ্খলা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তখনো কিছু শুভ ভাবনা রয়েই যায়। হয়তো সময় ও বাস্তবতার নিরীখে সেই ভাবনা বা সমমনা মানসিকতাগুলোকে একত্রে করা অনেক সময়ই হয়ে উঠে না। অনেকে তার এলাকা বা এলাকার সামান্য উন্নয়নে কাজ করতে চায়, কিন্তু উপযুক্ত প্লাটফর্ম এর অভাবে তা সম্ভব হয় না। এমনি কিছু ভাবনা নিয়ে সমমনা কিছু মানুষের একান্ত ভাবনায় সৃষ্টি হয় একটি অনলাইন সামাজিক প্ল্যাটফর্ম “আলোকিত লামা”।
উল্লেখ্য যে, আলোকিত লামা গ্রুপটি (২৮ জুন’২০) প্রতিষ্ঠা করেন মোহাম্মদ মিজানুর রহমান। এডমিন প্যানেলের সক্রিয় অবধান রাখেন মোহাম্মদ আবুল হাশেম। এছাড়াও রয়েছেন আব্দুল্লাহ আল-মুবিন, মো. নূর করিম, ফয়সাল নেওয়াজ, ইসমাইলুল করিম, ফরিদুল আলম বাবলু, আর এমও আক্তার, জুয়েল বিন মোস্তাফিজ, মোহাম্মদ ফোরকান, এথোয়াইন মার্মা, শেখ মাহমুদ সুমন ও তারেক সহ কয়েকজন সমন্বয়কারীকে সঙ্গে নিয়ে এই গ্রুপটির পরিচালনা করা হচ্ছে।
এম. মিজানুর রহমান/বার্তা বাজার/টি