করোনার টিকা কোভিশিল্ড এর ১ম ও ২য় ডোজ মিলিয়ে সাভার উপজেলায় মোট ৮৯ হাজার ৩২ ডোজ টিকা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সোমবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সায়েমুল হুদা।
এ ব্যাপারে বার্তা বাজারকে তিনি জানান, কোভিশিল্ড এর ১ম ও ২য় ডোজ মিলিয়ে সাভার উপজেলায় মোট ৮৯ হাজার ৩২ ডোজ টিকা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স! পাশাপাশি গতকাল রবিবার (২৭ জুন) পর্যন্ত করোনা নির্নয়ের জন্য নমুনা সমগ্রহ করেছে ১৬ হাজার ৮৯৭ জনের, যা একটি উপজেলার পক্ষে সীমিত জনবল নিয়ে খুবই চ্যালেঞ্জিং।
ডা. সায়েমুল হুদা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় সবার সহযোগিতা চেয়েছেন। এরই ধারাবাহিকতায় আমরা সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি শুরু থেকেই এই কমিটির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি’র দিকনির্দেশনায় এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের অনুপ্রেরণায় সাভার উপজেলা প্রশাসন এবং সকল রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন, পল্লী চিকিৎসক সহ সর্বস্তরের মানুষদের নিয়ে সাভারে করোনা নিয়ন্ত্রণে কাজ করে চলেছি।
আমাদের এই ঐকান্তিক প্রচেষ্টার ফলে সাভারে অন্যান্য জায়গার তূলনায় করোনায় আক্রান্তের হার এখনও কম। এজন্য সকল সাভারবাসীকে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করছি।
প্রসঙ্গত, ২৭ জুন, ২০২১ তারিখ পর্যন্ত সাভারে মোট
১৬৮৯৭ জনের নমুনা সংগ্রহ হয়েছে, এদের মধ্যে ২৪৯৯ জন আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত সাভারে মোট ৪৪ জনের করোনায় মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৬ জুন, ২০২১ তারিখে সাভারে মোট ৪৪ জনের নমুনা পরীক্ষা সংগ্রহ করা হয়, এদের ভিতর মোট ৮ জন আক্রান্ত হয়েছেন।
আল মামুন খান/বার্তা বাজার/টি