স্থগিত হতে পারে ইউপি নির্বাচন

মহামারী করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিতের প্রস্তাব জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ বিষয়ে প্রস্তাব জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হবে।

সোমবার (২৮ জুন) রাতে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ।

প্রস্তাবের সাথে যদি নির্বাচন কমিশন সম্মত হয়ে তাহলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেশ কয়েকটি ধাপে ভোট গ্রহণ স্থগিত হতে পারে।

উল্লেখ্য, ৩৭১টি ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচনের জন্য ৩ মার্চ তপসিল ঘোষণা করা হয়। সে অনুযাইয়ী ভোটগ্রহণের কথা ছিল ১১ এপ্রিল। করোনার প্রকোপে সেটা স্থগিত করা হয়। পরে ৩ জুন এই তারিখ ঘোষণা করা হয় একই মাসের ২১ জুনকে।

তবে সীমান্তবর্তী এলাকায় কোভিড পরিস্থিতি অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। বাকি ২০৪টি ইউপিতে গত ২১ জুন ভোট অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর