এবার নিজের ভাতিজাকে ফাঁসির আদেশ দিল বাদশা সালমান

সৌদি আরবের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা জেনারেল ফাহাদ বিন তুর্কি আব্দুল আজিজকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তুখোড় এই সেনা কর্মকর্তা বাদশা সালমান বিন আব্দুল আজিজের ভাতিজা।

ইয়েমেনে সৌদি আরবের চলমান আগ্রাসনে নেতৃত্ব দিচ্ছিলেন জেনারেল ফাহাদ।

তার স্বজনদের বরাতে রোববার গালফ নিউজ জানায়, সৌদি আরবের বাদশা সালমান, যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ও প্রতিরক্ষামন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তার বিচার করা হয়েছে এবং এই সিনিয়র যুবরাজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে জেনারেল ফাহাদকে তার ছেলেসহ গ্রেফতার করা হয়।

১৯৮৩ সালে সৌদি সেনাবাহিনীতে যোগ দেওয়া প্রতিভাবান এই সেনা কর্মকর্তা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বিশেষ সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। বহিস্কার ও গ্রেফতার হওয়ার আগের বছর তিনি জেনারেল পদে উন্নীত হন।

জানা যায়, তার ছেলেদের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ ছিল। রাজধানী রিয়াদের অন্তত ১০০টি আবাসন প্রকল্প পরিচালনা করছিল তারা। ব্যাপক দুর্নীতির কারণে ২০১৪ সালে তার ছেলেদের গ্রেফতারের খবর প্রকাশিত হয়েছিল। সূত্র: পার্সটুডে ও মিডল ইস্ট মনিটর।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর