মায়ের ভালোবাসা পেয়ে ভাইরাল রাজশাহীর শিশু হাফসা সুস্থ আছে। শনিবার (২৬ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসেন মা-বাবা। এসময় শিশু হাফসার মুখে বাতাসের মাধ্যমে নিজের মুখ দিয়ে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস সচল রাখতে বাতাস দিতে দিতে হাসপাতালে নিয়ে আসেন তার মা।
তখন পাশে থাকে হাফসার বাবা সজলকেও দেখা যায় বারবার মেমের না ধরে ডাকতে। যাতে তার আদরের ধন চিরতরে না ঘুমিয়ে যায়। এদিকে মা তার চেষ্টা চালিয়েই যাচ্ছেন। রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া পাড়া এলাকার রেশমা-সজল দম্পতির কন্যা হাফসা।
ভাইরার হওয়া মা-মেয়ের সেই যুদ্ধের ছবিটির বিষয়ে অনেকে খোঁজ নিচ্ছিলেন। জানা যায়, সুস্থ আছেন ২৩ দিন বয়সী শিশু হাফসা। মায়ের এক ঘণ্টার লড়াই আর সেদিনের চিকিৎসকদের চেষ্টায় শিশু হাফসা এখন সুস্থ।
এ বিষয়ে চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার পর ২৪ নম্বর ওয়ার্ডে শিশুটির চিকিৎসা শুরু হয়। মায়ের বুদ্ধিমত্তা আর চিকিৎসক-নার্সদের তাৎক্ষণিক উদ্যোগে নতুন জীবন ফিরে পায় শিশুটি।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানি জানান, তিনি প্রথমে ঘটনাটি জানতে না। সোমবার জানার পর খোঁজ নিয়ে জেনেছেন, শিশুটিকে তাৎক্ষণিক অক্সিজেন দিতে পারায় রেসপন্স করেছে। এক ঘণ্টার চিকিৎসার পর শিশুটি সুস্থ হয়েছে। এখন পর্যন্ত শিশুটি ভাল আছে।
বার্তা বাজার/এসজে