ব্যবসায়ীর ব্যাংক চেকসহ নিখোঁজ অপর অংশীদার

আনোয়ারায় গত ৩০ মে থেকে উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ি এলাকার ব্যবসায়ী প্রণব কান্তি নাথ (৪২) ব্যবসায়িক কাজে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়। এরপর থেকে অদ্যবধি তার কোন খোঁজ মিলেনি। যার কারণে স্থানীয় গুন্দ্বিপ গ্রামের ব্যবসায়ী এম.এম জাফর নিখোঁজ প্রণব কান্তির কাছে তার বিভিন্ন ব্যাংক একাউন্টের জমা রাখা চেক নিয়ে বিপাকে পড়েছেন বলে জানা গেছে। এব্যাপারে তিনি আনোয়ারা থানা ও সংল্লিষ্ট ব্যাংক সমূহে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বিপ গ্রামের প্রবীণ ব্যবসায়ী এম.এম জাফর জানান, তার মালিকানাধীন বারশত কালিবাড়ি বাজারে দোকানগৃহ ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করেন স্থানীয় দক্ষিণ বারশত গ্রামের বাসিন্দা প্রণব কান্তি নাথ (৪২)।

সে সুবাধে সু-সম্পর্কের কারণে প্রণবের সাথে আমার একটি যৌথ ব্যবসার চুক্তিও সম্পাদিত হয়। গত ৩০ মে ব্যবসায়িক কারণে প্রণব কান্তি চট্টগ্রাম শহরে যাওয়ার পথে নিখোঁজ হয় বলে জানা যায়। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। যার কারণে প্রণবের কাছে আমার নামীয় হযরত শাহ্ মোহছেন আউলিয়া স’মিল, যার হিসাব নং- ১৫৪১০২০০০০৭৭৮ এর ১৮টি চেক, আল আরাফা ইসলামী ব্যাংক চাতরী শাখার আলহ্বাজ জাফর স্টোর, হিসাব নং- ১৫৪১০২০০০০৭৮৯ এর ২০টি চেক, এসআইবিএল বটতলী শাখার হযরত শাহ্ মোহছেন আউলিয়া স’মিল, হিসাব নং- ০৭৯১৩৩০০০২৫৮১ এর ৩টি চেক, ইসলামী ব্যাংক চাতরী শাখার হযরত শাহ্ মোহছেন আউলিয়া স’মিল, হিসাব নং- ২০৫০৩৬৭০১০০০৩৯৯০৫ এর ১টি চেক ও ইউসিবিএল ব্যাংক বটতলী শাখার হযরত শাহ্ মোহছেন আউলিয়া স’মিল, হিসাব নং- ১০৬২৯৮৮ এর ১টি চেকসহ মোট ৪৩টি চেক প্রণবের কাছে থাকায় আমি ব্যবসায়িকভাবে বিপাকে পড়ে গেছি। যার কারণে এব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানা ও উল্লেখিত ব্যাংক শাখা সমূহে লিখিত অভিযোগ দায়ের করি। তিনি এ ব্যাপারে সংল্লিষ্ট সকলে সহযোগিতা কামনা করেন।

আনোয়ারা থানার ওসি দিদারুল ইসলাম জানান, নিখোঁজ ব্যবসায়ী প্রণব কান্তি নাথের কাছে বিভিন্ন ব্যাংক হিসাব নামে চেক জমা আছে মর্মে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য সংল্লিষ্ট ব্যাংকে জানানো হয়েছে।

সুমন শাহ /বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর