সালিশে কিশোরীকে বিয়ে করা সেই চেয়ারম্যান বরখাস্ত
গ্রাম্য সালিশে কৌশলে এক কিশোরীকে বিয়ে করে সমালোচনার জন্ম দেওয়া পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার সাময়িক বরখাস্ত হয়েছেন।
সোমবার (২৮ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।
বরখাস্তের আদেশ বলা হয়, সালিশ করার সময় ক্ষমতার অপব্যবহার করে নাজনিন আক্তার নামে এক অপ্রাপ্ত বয়স্ক (১৪ বছর ২ মাস ১৪ দিন) কিশোরীকে বিয়ে করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একইসাথে তাকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা জানিয়ে ১০ কার্যদিবসের মধ্যে তার জবাব সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৫ জুন অপ্রাপ্তবয়স্ক ওই কিশোরীকে বিয়ে করেন চেয়ারম্যান শাহিন হাওলাদার।
জানা যায়, স্থানীয় এক যুবকের সাথে প্রেম ঘটিত সমস্যার সমাধানের জন্য মেয়েটির বাবা চেয়ারম্যানের কাছে যান। পরে সালিশে মেয়েটিকে দেখে পছন্দ হওয়ায় নিজেই বিয়ে ক্রএ ফেলেন। একদিন পর ওই কিশোরী নিজেই চেয়ারম্যানকে তালাক দেন।
বার্তা বাজার/এসজে