দুর্ঘটনার শিকার অধ্যাপক মনিরুজ্জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ে আসার পথে ক্যাডেট কলেজ সংলগ্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স দিয়ে কুবির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কুমিল্লা ট্রমা সেন্টারে নেয়া হয়।

এ ব্যাপারে বার্তা বাজারকে জানান, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, উনার পায়ে মারাত্মকভাবে জখম হয়েছে। তারপর সেখান থেকে রক্ত বের করে দিয়ে প্রায় চৌদ্দ দিনের বেড রেস্ট নিতে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইকেল চালিয়ে তিনি আসার সময় বিপরীত মুখী একটা অটো দ্রুত গতিতে এসে সাইকেলটাকে ধাক্কা দেয়। এরপর অটো চালক আর না দাঁড়িয়ে সাথে সাথে পালিয়ে যায়।

অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান বলেন, করোনার কারনে গণ পরিবহণ পরিহার করে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, এসময় এ দুর্ঘটনা ঘটে। কোটবাড়ি থেকে ভার্সিটি পর্যন্ত এ রাস্তাটা এতো বেশি অনিরাপদ যা ভাষায় প্রকাশ করার মতো না। আর অটো চালকরাও প্রচণ্ড বেপরোয়া।

এর আগেও কুবি শিক্ষার্থীসহ অনেকে এ রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছে। রাস্তাটা অনেক সংকীর্ণ হওয়ায় এবং অটো ও দর্শনার্থীদের বাস চালক অনেকটা বেপরোয়া হওয়ায় বারবার দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন অনেকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আমরা স্থানীয় অটো চালকদের সাথে প্রয়োজনে বসবো। তাদের বিরোদ্ধে আগেও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগ আছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বার্তা বাজারকে বলেন, আমি ডিসির সাথে কথা বলে এর একটা সমাধান করবো। রাস্তা এতো অনিরাপদ হবে এটা তো কাম্য নয়।

সাজ্জাদ বাসার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর