ধোবাউড়ায় সরকারি বিধি নিষেধ অমান্য করায় ৪ হাজার ৯‘শ টাকা জরিমানা

ময়মনসিংহের ধোবাউড়ায় সরকারি বিধি নিষেধ অমান্য করায় ৪ হাজার ৯শ‘ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

লকডাউনের প্রথম দিনে সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা ও মাস্ক পরিধান না করায় জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফিকুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা হাসান। সহযোগিতায় ছিলেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স ।

আনিসুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর