রায়পুরায় সুদ ব্যবসায়ীর কবলে পরে ভিটেবাড়ি হারিয়েছে হিন্দু পরিবার
নরসিংদীর রায়পুরায় চড়াসুদে টাকা নিয়ে ভিটে সহ বাড়ির জায়গা হারালো এক হিন্দু ধর্মাবলম্বী পরিবার। সোমবার (২৮ জুন) দুপুরে ভুক্তভোগী পরিবার রায়পুরা প্রেসক্লাবে স্বপরিবারে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সঞ্জয় সরকার নামে ভুক্তভোগি পরিবারের জামাতা লিখিত বক্ত্যব্যের মাধ্যমে এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে বলেন, বিগত ২০২০ সালে নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের ০২নং ওয়ার্ডের কড়ইতলা গ্রামের বাসিন্দা পারিবারিক প্রয়োজনে একই গ্রামের সুদ ব্যবসায়ী সিদ্দিক মিয়া ওরুফে কাইল্লার কাছ থেকে প্রতি লাখে ১০,০০০/- টাকা সুদে ৩ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চড়াসুদে গ্রহন করে ভুক্তভোগি পরিবার। আর্থিক অনটনের কারণে টাকা পরিশোধ করতে না পারায়। গত (২৩ জুন) তারিখে জোর পূর্বক ১৬ লক্ষ টাকার ভিটেবাড়ি দলিল করে নিয়ে যায়। এ ব্যপারে গত (২৬ জুন) তারিখে থানায় অভিযোগ করে কোন ফল পায়নি বলে জানায় পরিবারটি।
এসময় কড়ইতলা গ্রামের বিভারানী বিশ্বাস ও দিপালী রানী বিশ্বাসসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন।
একে এম রেজাউল করিম/ বার্তা বাজার/টি