পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, পরিকল্পনামন্ত্রী বলেছেন, ফেরাউনের শাসনামলেও আমলা ছিলো। তার এসব কথাবার্তা মানুষ পছন্দ করে না।
তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান বলেছিলেন, তিনি রাজনীতিবিদদের জন্য রাজনীতি করা কঠিন করে দেবেন। তিনি দক্ষতার সঙ্গে সেটা করেছিলেন।
সোমবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনীতিবিদরা নির্বাচিত প্রতিনিধি তাদের জন্য যে স্থান আছে সেখানে তাদের থাকা উচিত। কারণ, আমাদের জেলায় একজন সচিব যাবেন। আমরা তাকে বরণ করে নেব, ঠিক আছে। কিন্তু তারা যান না। এক দিনের জন্য তারা দায়িত্বপ্রাপ্ত।
আওয়ামী লীগের প্রবীণ এই রাজনীতিবিদ বলেণ , ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। তখন মন্ত্রীরা জেলার দায়িত্ব পালন করতেন। সেখানে গেলে কর্মীরা আসত। মন্ত্রীরা গ্রামেগঞ্জে যেতেন। কোথায় যেন সেই দিনগুলো হারিয়ে গেছে।
বার্তাবাজার/ই.এইচ.এম