ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে রাতুল (৩) ও রিশামনি (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) বিকালে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের খাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সৌদি প্রবাসী শরীয়তপুর সদর উপজেলার দশরশি গ্রামের তফাজ্জল হোসেনের কন্যা রিশামনি তার মামা বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে সে তার মামাতো ভাই রাতুলকে নিয়ে বাড়ির পাশে বাগানে বসে খেলা করতে গিয়ে অসাবধানতাবশত পাশের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদেরকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে ডোবার পানিতে তাদেরকে ভাসমান অবস্থায় দেখতে পায়।

দ্রুত তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর