মগবাজারে বিস্ফোরণের আলামত সংগ্রহ করল সিআইডি

রাজধানীর মগবাজারে রোববারের বিস্ফোরণের ঘটনা নাশকতা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখতে বিস্ফোরণের স্থান থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ও ক্রাইম সিন ইউনিট।

এছাড়া ফায়ার সার্ভিস থেকে গঠিত তদন্ত কমিটিও ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে আলামত সংগ্রহ করেছে।

সোমবার (২৮ জুন) দুপুর ১২টায় ঘটনাস্থলে পরিদর্শনে আসা ক্রাইম সিন ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণটা ছিল মারাত্মক। প্রাথমিকভাবে নানা কারণ উঠে এলেও বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত না। এজন্য বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো ফরেনসিক পরীক্ষা করে দেখা হবে।

গতকাল রোববার (২৮ জুন) ওই ভয়াবহ বিস্ফোরণে নারী ও শিশুসহ ৭ জন মারা গেছেন। এছাড়া দগ্ধ হয়ে ১৭ জন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর