করোনার সংক্রমণ রোধে ৩ দিনের লকডাউনে প্রথম দিনে ভালুকায় চলাচলরত জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ভ্রামমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।সোমবার (২৮ জুন) বিকালে অভিযান পরিচালনা করেন।
ভালুকা বাসষ্ট্যান্ড এলাকার পাচরাস্তা মোড়, ও বাজার রোডে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মাঈনউদ্দিন এই অভিযান পরিচালনা করেন।
পথচারীদের মাক্স ব্যবহার না করাই জরিমানা আদায় সহ তাদেরকে মাক্স প্রদান ও সরকারের নির্দেশনা মেনে চলার জন্য সকলকে আহ্বান জানান তিনি । এ সময় ভালুকা মডেল থানার এ এস আই পাইলট ভৌমিক,সার্ভেয়ার মতিউর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন ।
আরিফুল হক পলাশ/বার্তা বাজার/টি