সাতক্ষীরার বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসায় ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন
নিজদেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসায় ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে। সোমবার (২৮জুন) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সব সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মো: ওয়ালিদ হোসাইন, শিক্ষক মিজানুর রহমান, হাফেজ মাওলানা আ: সাত্তার, কমলেন্দু দাস, নজরুল ইসলাম, মো: মোক্তার আলী, সুবর্ণা চক্রবর্তী ও সাইদুজ্জামান সাদেক প্রমূখ।
সুপার মাওলানা মো: ওয়ালিদ হোসাইন বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ‘বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত ছবিগুলোর মাধ্যমে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মজীবনের সার্বিক চিত্র ফুটে উঠেছে, যা আজকের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছি। সেই সঙ্গে আমি আশা প্রকাশ করছি, বন্ধুপ্রতিম বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক অটুট থাকবে।’
মীর খায়রুল আলম/বার্তা বাজার/টি