দেশে করোনায় সংক্রমণের সংখ্যা আরো বেঁড়ে গেলে অক্সিজেন সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাই এমন পরিস্থিতি আসার আগেই অক্সিজেন নিয়ে ভাবছে অধিদফতর।
সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে অধিদফতরের মুখপাত্র ও জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন এ কথা জানান।
ইতোমধ্যে তারা অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে জানান। তবে সংকট এড়াতে করোনার বিস্তার রোধে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে স্বাস্থ্য অধিদফতর।
এসময় তিনি বলেন, দেশে যে পরিমাণ অক্সিজেন আছে বা উৎপাদন হচ্ছে তা দিয়ে এখন পর্যন্ত চাহিদা মেটানো যাচ্ছে কিন্তু করোনা রোগী বেড়ে গেলে অক্সিজেনের অভাব দেখা দিতেপারে।
রোবেদ আমিন বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা নংক্রমণ ব্যপক হারে বৃদ্ধির সময় দেশটিতে অক্সিজেন সংকট চরমে ছিলো। এসময় অক্সিজেনের অভাবে মারা গেছে অনেক রোগী। দেশে এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় সে ব্যাপারে সরকার সতর্ক অবস্থানে বলে জানান তিনি।
বার্তাবাজার/ই.এইচ.এম