চরফ্যাসনে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভোলার চরফ্যাসনে শশীভূষণে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি শিপন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ জুন) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতাকৃত শিপন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার পর শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকা থেকে গোপন সূত্রের মাধ্যমে এসআই সমেসের এর নেত্বতেৃ পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে শশীভূষণ থানায় কয়েকটি মাদক আইনে মামলা রয়েছে।

শশীভূষণ থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, জিআর ৫২/১৬ নং একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

আরিফ হোসেন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর