কঠোর বিধিনিষেধের সাত দিন থাকছে না সাধারণ ছুটি

করোনা ভাইরাসের প্রার্দুভাব রোধে আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই সর্বাত্মক লকডাউন চলাকালে সাধারণ ছুটি থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম তবে নিষেধাজ্ঞা থাকবে বলে জানান তিনি।

সোমবার (২৮ জুন) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি বলেন, লকডাউন আর রেস্ট্রিকশনের মধ্যে পার্থক্য রয়েছে। লকডাউন মানে সব বন্ধ। কিন্তু সব বনধ করে দিলে তো পারবেন না। অনেক কিছুই খোলা রাখতে হয়।

এর মানে লকডাউন বা শাটডাউন কিছুই নয়, এটা নিষেধাজ্ঞা কি না জানতে চাইলে তিন বলেন, দেখা যাক এটাকে আমরা কি বলি। তবে নিষেধাজ্ঞা আরকি। আগামী ১ জুলাই ভোর থেকে ৭ তারিখ রাত ১২টা পর্যন্ত স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা।

৭ জুলাইয়ের পর বিধিনিষেধ বাড়বে কি-না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা দেখি, আমাদের যে অভিজ্ঞতা সেখানে দেখেছি, ১৫-২০ দিনে সুপারভাইস করছি, যেসব এলাকায় যেমন চাঁপাইনবাবগঞ্জ স্ট্রিকলি ব্লক করে দেওয়াতে (করোনা সংক্রমণ) অনেক কমে গেছে। সাতক্ষীরাতে ইম্প্রুভ করেছে। যেখানে যেখানে আইসোলেটেড করে দিয়েছি, মুভমেন্ট রেস্ট্রিকটেড করে দিছি, সেখানে সেখানে ইম্প্রুভ করেছে। সরকার যদি মনে করে আরও সাত দিন যেতে হবে, সেটাও বিবেচনায় আছে।’

কঠোর বিধিনিষেধের সাত দিন সাধারণ ছুটি থাকবে কিনা- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ছুটি থাকবে কেন? নিষেধাজ্ঞা।’

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর