সাতক্ষীরায় ৩২ কোটি ৭৮ লক্ষাধিক টাকার বাজেট ঘোষণা

সাতক্ষীরা জেলা পরিষদের ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুন) জেলা পরিষদ সভা কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।

সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব এর সঞ্চালনায় পরিষদের ৩৩ তম মাসিক সভা (বাজেট সভা) অনুষ্ঠিত হয়।

বাজেট সভায় সাতক্ষীরা জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের ৩২ কোটি ৭৮ লক্ষ ৫৮ হাজার ৪৬ টাকা ৮০ পয়সার প্রস্তাবিত বাজেট এবং ২০২০-২০২১ অর্থবছরের ২৮ কোটি ৩৯ লক্ষ ৮শ’২৯ টাকা ১৫ পয়সার সংশোধিত বাজেট ঘোষণা করা হয়।

এছাড়া সাম্ভব্য আয় ধরা হয়েছে ৭ কোটি ১৬ লক্ষ টাকা। সাম্ভব্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৬ লক্ষ টাকা।

বাজেট সভায় জেলা পরিষদের সদস্য রোকেয়া মোসলেম উদ্দীন, শাহনওয়াজ পারভীন, শেখ রোজিনা খাতুন, শিল্পী রানী মহালদার, মাহফুজা সুলতানা, শেখ আমজাদ হোসেন, মতিয়ার রহমান গাজী, ওবায়দুর রহমান, মনিরুল ইসলাম, সৈয়দ আমিনুর রহমান, আল-ফেরদাউস, এস,এম আসাদুর রহমান, নুরুজ্জামান, মাকছুদুর রহমান, এম,এ, হাকিম, মহিতুর রহমান, দেলওয়ার হোসাইন, কাজী নজরুল ইসলাম, মীর জাকির হোসেন সহ সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর