দেশে একদিনে করোনায় আরো ১০৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৬৪

আজ সোমবার দেশে একদিনে করোনায় মারা গেছেন ১০৪ জন। যার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৬ জন। এছাড়া একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৮ হাজার ৩৬৪ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জন। গত একদিনে শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ।

সোমবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।

গতকাল রোববার (২৭ জুন) একদিনে দেশে মারা যায় ১১৯ জন। এছাড়া সেদিন আক্রান্ত হয়েছিল আরও ৫২৬৮জন।

এদিকে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে দেশে চলছে সীমিত পরিসরের লকডাউন। যা আগামী বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলচবে। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হবে কঠোর লকডাউন।

এই ৩ দিন-

১। দেশের সকল পণ্যবাহী যান ও রিকশা ছাড়া সকল ধরণের গণপরিবহন বন্ধ থাকবে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী টহলের মাধ্যমে নিশ্চিত করবে।

২। সকল বিপণীবিতান, দোকানপাট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও সব ধরণের বিনোদন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

৩। সকাল ৮টা থেকে রাত ৮টা নাগাদ খোলা থাকবে সকল খাবারের দোকান ও হোটেল-রেস্তোরা। এসব হোটেল-রেস্তঁরা শুধুমাত্র খাবার বিক্রয় করতে পারবে। হোটেল রেস্তঁরায় বসে কেউ খেতে পারবেন না।

৪। উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার জন্য সকল সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন আনা-নেওয়া করবে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে এসব নির্দেশ্না পরিবর্তিত হতে পারে। তখন থেকে কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছে পুলিশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর