পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কুয়েত প্রবাসি দুই সহধরকে পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের পুত্রসহ তার দলীয় লোকজনের বিরুদ্ধে।
রোববার রাত ৮টার দিকে উপজেলার পত্তাশী বাজারে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হাওলাদার মোয়াজ্জেম হোসেনের সাথে দীর্ঘদিন ধরে পত্তাশী গ্রামের আনিচ আলী হাওলাদারের সাথে পারিবারিক বিরোধ চলে আসছে।
সেই বিরোধের সূত্র ধরে আনিচ হাওলাদারের পুত্র কুয়েত প্রবাসি আল মামুন রুবেল (৩৪) ও আল মুনাল সোহেল (৩২) রোববার সন্ধ্যায় পত্তাশী বাজারে গেলে সজীব হার্ডওয়ার দোকানের সামনে বসে মোয়াজ্জেম হাওলাদারের পুত্র মুন আল হাসান (২১) ওমর হোসেন সানি (২৬) ও চেয়ারম্যানের লোক নাসির উদ্দিন টুকু, সোরমান খান, রিয়াজ শেখ, আসলাম খান তরুন, আলাম ফকির অতর্কিত ভাবে হামলা চালায়।
এসময় আল মামুন রুবেলের পকেটে ৮৩,৫০০/-টাকা গলায় থাকা ১ভরি চেইন ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় রুবেল ও সোহেলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করেন। তারা বর্তমানে গুরুতর আহত অবস্থায় মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
এ বিষয় ইউপি চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জোম হোসেন জানান, একটু ভুলবোজাবুজি হয়েছে এবং কোন হামলার ঘটনা ঘটেনি।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির আজ বিকেলে জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত সহকারে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
নাছরুল্লাহ আল কাফী/বার্তাবাজার/পি