এবার সিরাজগঞ্জের উল্লাপাড়া নিজ দেবরের পুরুষাঙ্গ কেটে নেয়ার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। আপন দেবর আকরাম হোসেন’র (২০) হাত থেকে নিজের সম্মান রক্ষার্থে কাচি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৭ জুন) গভীর রাতে উপজেলার কয়ড়ার রতনদিয়া দায়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আকরাম হোসেন (২০) আব্দুল কাদের’র ছেলে। মমতা খাতুন ওই যুবকের বড় ভাই নূরুন নবীর বউ।
সোমবার (২৮ জুন) আকরাম হোসেনের বাবা আব্দুল কাদের অভিযোগ করে বলেন, রাত সাড়ে ১০টার দিকে মোবাইল সারানোর কথা বলে বড় বউ (মমতা খাতুন) আকরামকে ঘরে ডেকে নেয়। এ সময় কাচি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দিলে সে চিৎকার দেয়। তাৎক্ষণিকভাবে তাকে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকের পরামর্শে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, গত ২৭ মার্চ একই গ্রামের প্রতিবেশী হায়দার আলীর ছেলে নোমানের পুরুষাঙ্গ ও কর্তন করেছিল মমতা খাতুন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ভিকটিম হাসপাতালে ভর্তি থাকায় কি কারণে এ ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, ওই নারী এর আগে আরও একজন যুবকের পুরুষাঙ্গ কর্তন করেছিলেন বলে শুনেছি। ওই সময়েও বিষয়টি পুলিশকে না জানিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করেছিলো।
এম এ মালেক/বার্তাবাজার/পি