খুলনা বিভাগে আরো ৩০ জনের মৃত্যু, শনাক্ত ১৪৬৪

খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৩০ জন মারা গেছেন। এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১ জনে। এছাড়া একদিনে রেকর্ড ১ হাজার ৪৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৮ জুন) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় খুলনায় ছয় জন, বাগেরহাটে দুই,সাতক্ষীরা-যশোর-নড়াইলে একজন করে, মেহেরপুর ও ঝিনাইদহে চার জন করে, কুষ্টিয়ায় ৯, চুয়াডাঙ্গায় দুই জন মারা গেছেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর