লকডাউনে দরিদ্র ও অসহায়দের জন্য ২৩ কোটি টাকা বরাদ্দ

কোভিড-১৯ মোকাবিলায় লকডাউন চলমান থাকায় দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের ৬৪ জেলার অনুকূলে ২৩ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

রোববার(২৭ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ বরাদ্দ প্রদান করে।

বরাদ্দের শর্তানুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ বরাদ্দকৃত অর্থ ইউনিয়নওয়ারি উপ-বরাদ্দ প্রদান করবেন।

৩৩৩ নম্বরে ফোন করলে মানবিক সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের এ বরাদ্দ থেকে খাদ্য সহায়তা যেমন চাল-ডাল-তেল-লবণ আলু ইত্যাদি প্রদান করা হবে।

বার্তাবাজার/পি 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর