জামালপুরে মাদারগঞ্জে গৃহবধু শাহিদা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
আজ সোমবার দুপুরে সিনিয়র দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষণা করেন। নিহত গৃহবধু এবং সাজাপ্রাপ্ত সকলের বাড়ি মাদারগঞ্জ উপজেলার ভেলামারী গ্রামে।
মামলার রায়ে বলা হয়- গৃহবধু শাহিদা আক্তারের স্বামী শাহিন মিয়া সৌদি আরব প্রবাসী। শাহিন মিয়ার পাঠানো টাকাকে কেন্দ্র করে ২০১০ সালের ২০ জানুয়ারি সকালে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া হয় শাহিদা আক্তারের। ঝগড়ার এক পর্যায়ে শাহিদা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে তার ভাসুর রবিউল কাশেম, মো: আমিনুর ও ভাতিজা নিক্সন।
মামলায় ১৭ জন স্বাক্ষীর মধ্যে ৮জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মো: জুলফিকার আলী খাঁন আসামী ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার ঘোষণা দেন।
নিহত শাহিদা আক্তারের পিতা মো: মজিবর রহমান ২০১০ সালের ১৯ ডিসেম্বর বাদী হয়ে মাদারগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করেন।
আলমগীর হোসেন/বার্তাবাজার/পি