করোনার উর্ধ্বমুখী সংক্রমণ প্রতিরোধে আগামী বৃহস্পতিবার (১ জুলাই থেকে) শুরু হতে যাওয়া কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নামছে সেনাবাহিনী। পাশাপাশি মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও ব্যাটালিয়ন পুলিশ।
সোমবার (১ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, ১ জুলাই সকাল ছয়টা থেকে ৭ জুলাই রাত ১২ পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে। তবে প্রয়োজন মনে হলে তা আরও এক সপ্তাহ বাড়তে পারে। ঘোষিত বিধিনিষেধ চলাকালে খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না।
মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বিস্তারিত জানানো হবেও তিনিও উল্লেখ করেন।
এদিকে সোমবার থেকে দেশে সীমিত পরিসরে লকডাউন চলছে। গণপরিবহন, শপিং মল ও মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। চলমান অবস্থা আগামী ১ জুলাই ভোর পর্যন্ত কার্যকর থাকবে। এরপর কঠোর অবস্থা কার্যকর হবে।
বার্তা বাজার/এসজে