সাভারে কৃষকদের প্রশিক্ষণসহ স্প্রে মেশিন ও হাঁস বিতরণ

ঢাকার সাভারে এলজিএসপি-৩ এর অর্থায়নে বাস্তবায়িত কৃষকদের প্রশিক্ষণ, জৈব বালাই দমন ব্যবস্থাপনায় স্প্রে মেশিন বিতরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের মাঝে হাঁস বিতরণসহ কম্পোস্ট (জৈব সার) প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুন) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর এর সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠান ও প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে আর্থ-সামাজিক উন্নয়নে স্থানীয় কৃষাণীদের মাঝে হাঁস বিতরণ করা হয়। এছাড়া জৈব বালাই দমন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণসহ তাদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়। পরে জৈব সার (কম্পোস্ট) প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর