এবারের লকডাউনে বাইরে বের হওয়া যাবে না: মন্ত্রিপরিষদ সচিব

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনে ঘরের বাইরে বের হওয়া যাবে না। এবারের লকডাউনে থাকবে না কোনো মুভমেন্ট পাস।

সোমবার (২৮ জুন) সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, এবারের লকডাউনে কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এর আগে লকডাউনে মুভমেন্ট পাস থাকলেও এবারের লকডাউনে কোনো মুভমেন্ট পাস থাকছে না। ১-৭ জুলাই পর্যন্ত খুবই ‘স্ট্রিক্ট ভিউতে’ যাচ্ছে সরকার।

তিনি আরও বলেন, এবারের লকডাউন বাস্তবায়নে দেশে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহলে থাকবে। সব ধরনের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তাদের দেওয়া হয়েছে।

লকডাউনের মেয়াদ আরও বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দেখা গেছে- করোনা সংক্রমণ অনেক বাড়ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এবারের লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, শপিংমল বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী বাদে সকল পরিবহন চলাচল বন্ধ থাকবে। কেবল অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর