কঠোর লকডাউনেও থাকছে না মুভমেন্ট পাস

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী ১ জুলাই থেকে সাতদিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনে বাইরে বের হওয়া যাবে না। সেই সঙ্গে এবার থাকছে না কোনো মুভমেন্ট পাস।

সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে লকডাউনে জরুরি প্রয়োজনে বের হওয়ার জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা থাকলেও, এবারের কঠোর লকডাউনে মুভমেন্ট পাস বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ।

কঠোর লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, শপিংমল বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হওয়া যাবে না।

জরুরি পণ্যবাহী বাদে সকল পরিবহন চলাচল বন্ধ থাকবে। কেবল অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। এই সময়ে সেনাবাহিনী মাঠে থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর