গোলাপগঞ্জ পৌরসভার ৫২ কোটি ৩৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের জন্য ৫২ কোটি ৩৩ লক্ষ ৮৩ হাজার ৩২৭টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকালে পৌর অডিটোরিয়ামে পৌরবাসীর উদ্দেশ্যে বাজেট পেশ করেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

বাজেটে আগামী ২০২১-২২অর্থবছরে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫২ কোটি ৩৩ লক্ষ ৮৩ হাজার ৩২৭ টাকা। এরমধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৪কোটি ৩৭ লক্ষ ২০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ৪কোটি ৩৬লক্ষ ৫হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৫০হাজার টাকা। বাজেটে সার্বিক উদ্ধৃত ধরা হয়েছে ৪৭ লক্ষ ৭৮হাজার ৩২৭ টাকা।

বাজেট বক্তৃতায় পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, আজকের এ বাজেট পৌরবাসীর জন্য। এ বাজেট জনবান্ধব, পৌরবাসীর জন্য কল্যাণকর। বিগত দিনে পৌর সভার যে উন্নয়ন হয়েছে। এ বছর তার চেয়ে বেশি হয়েছে৷ পৌর সভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করার জন্য আমিসহ আমার সহকর্মী কাউন্সিলরবৃন্দ কাজ করে যাচ্ছি। পৌর শহরকে বিদুৎতের আলোয় আলোকিত করেছি। রাস্তঘাট, ড্রেন নির্মাণ করা হয়েছে৷ এখনও অনেক উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে। যা পৌরবাসীর জন্য আনন্দের।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জ্বামান হেলাল, কাউন্সিলর রুহিন আহমদ খান।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যানার্জী, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, জবান আলী, ফারুক আলী, জাহেদ আহমদ, নজরুল ইসলাম, মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, মেহেরুন বেগম, শেফা বেগম , সহকারী প্রকৌশলী নাজমুল হক, উপ-সহকারী প্রকৌশলী মোসাররফ হোসেন, হিসাব রক্ষক জুবায়ের আহমদ চৌধুরী।

উপস্থিত ছিলেন- পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ফাহিম আহমদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর