লকডাউন উপেক্ষা করে হেলিকপ্টারে করে বিয়ে, ৫০ হাজার টাকা জরিমানা
শরীয়তপুর সদর উপজেলায় হেলিকপ্টারযোগে বউ নিয়ে আসায় বরের চাচা আব্দুস সালাম সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই।
গত শুক্রবার শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের নতুন হাটের মো. জাহাঙ্গীর আলম সরদারের ছেলে সাগর আহমেদ মাসুদের(২৬) সাথে বাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের হাজী আলী করিম খন্দকারের মেয়ে কাউনান খন্দকার বন্যার(২৩) বিয়ে হয়।
সোমবার(২৮ জুন) সকাল ১১টায় হেলিকপ্টারর যোগে বউ নিয়ে নতুন হাট ব্রিজে আসেন মাসুদ। নতুন বউ আর হেলিকপ্টার দেখতে উৎসুক জনতা ভিড় জমালে খবর পেয়ে শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন সাগর আহমেদ মাসুদের চাচা আব্দুস সালাম সরদারকে(৪৮) স্বাস্থ্যবিধি অমান্য করে হেলিকপ্টারযোগে বউ আনা, পালকি, ব্যান্ড পার্টি দিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই জানান, হেলিকপ্টারে করে বউ এনে এলাকায় লোক সমাগম করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে দন্ড বিধি ১৮৬০ এর ২৫৯ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আসাদ গাজী/বার্তাবাজার.পি