আ.লীগ জনগণের আস্থার ঠিকানা, পালানোর দল নয়: কাদের

আওয়ামী লীগ মাটি ও মানুষের আস্থার ঠিকানা, পালানোর দল নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের আস্থার ঠিকানা। আওয়ামী লীগের শেকড় দেশের মাটির অনেক গভীরে। আওয়ামী লীগ পালানোর দল নয়।

‘জনগণ জেগে উঠলে আওয়ামী লীগ পালানোর পথে খুঁজে পাবে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।

সোমবার (২৮ জুন) সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার এ দেশের সকল অর্জন ও মানুষের সুখ-দুঃখের সঙ্গে রয়েছে। যাদের পালানোর স্বভাব তারাই পালানোর কথা বলে ও ভাবে।

ওবায়দুল কাদের আরও বলেন, মির্জা ফখরুল কি ভুলে গেছেন তাদের কোন নেতা মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছে? দেশের মানুষ সেটা ভালোভাবেই জানে। বড় বড় কথা না বলে সাহস থাকলে সেই দুর্নীতিবাজ নেতাকে বিদেশ থেকে ফিরিয়ে আনেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর