বিস্ফোরণ: মায়ের সাথে লাশ হলো ৯ মাসের সুবহানা

মগবাজার ট্র্যাজেডিতে নিহত ৭ জনের মধ্যে রয়েছেন জান্নাত (২৩) ও তার ৯ মাসের কন্যাশিশু সুবহানা। তারা ঘটনাস্থলে থাকা শর্মা হাউজ রেস্তোরাঁয় খেতে গিয়েছিল।

জানা যায়, রোববার (২৭ জুন) সন্ধ্যায় ৯ মাস বয়সী কন্যা সুবহানাকে নিয়ে মগবাজার ওয়ারলেস গেট এলাকায় আড়ংয়ের উল্টোদিকে অবস্থিত শর্মা হাউজে যান জান্নাত। তখন আকস্মিক বিস্ফোরণে মা-মেয়ে দুজনই গুরুতর আহত হন।

তাদের মধ্যে জান্নাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই সে মারা যান। মেয়ে সুবহানা রাজধানীর অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

রাতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মেঝেতে বসে আহাজারি করতে দেখা যায় জান্নাতের স্বামী সুজনকে।

তিনি কান্নাজড়িত কন্ঠে জানান, সন্ধ্যায় মেয়ে সুবহানা আর ১৩ বছরের ভাই রাব্বিকে নিয়ে মগবাজার আড়ংয়ের উল্টো দিকে শর্মা হাউসে খেতে গিয়েছিলেন জান্নাত। বিস্ফোরণের খবর শুনে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে স্ত্রীর লাশ পেয়েছেন। ৯ মাসের মেয়ে আরেকটি বেসরকারি হাসপাতালে মারা গেছে বলে স্বজনদের কাছে জানতে পেরেছেন।

একটি ওষুধের ফার্মেসিকে চাকরিরত সুজন জানান, শর্মা হাউজ রেস্তোরাঁটি তাদের এক আত্মীয়ের।

মগবাজারের ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো ৩ তলা ভবনটিতে ঘটে যাওয়া বিস্ফোরণে কেপে ওঠে আশেপাশের এলাকা। পাশের ১০-১২টি ভবনের জানালার কাচ ভেঙে চৌচির হয়ে যায়। রাস্তায় দাঁড়ানো বেশ কয়েকটি গাঁড়িও এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর